1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় অনুষ্ঠিত হলো প্যারেন্টিং অ্যান্ড সীরাহ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে ও মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলে ধর্ম-মন্ত্রী কায়কোবাদ এমপি  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ ছোটরা পশ্চিমপাড়া জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করলেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এইচজি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের গোলটেবিল বৈঠক কুমিল্লা সাংবাদিকতা মানে শুধু খবর লেখা না, সাংবাদিকতা মানে সত্যের পক্ষে দাঁড়ানো! কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ৩৪তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম, আটক -১ কুমিল্লা নগরীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশাসকের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিবের সৌজন্য সাক্ষাৎ
অর্থ ও বাণিজ্য, আজ দেশজুড়ে, এমপি ও মন্ত্রী সংবাদ খবর, কুমিল্লা জেলা খবর, কুমিল্লা বিভাগ, কুমিল্লা সহ সারা বাংলাদেশ, কুমিল্লার ঐতিহ্য ও গর্ব, ক্যাম্পাস, খাদ্য ও পুষ্টি, গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশ, গণপূর্তমন্ত্রী, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, জীবনযাপন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা, তথ্য মন্ত্রী ও মন্ত্রণালয় বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি, ধর্ম, ধর্মমন্ত্রী, পড়ালেখা, পরিবেশ ও জীববৈচিত্র, প্রধানমন্ত্রী, প্রশাসনিক বিভাগ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের ৬৪ জেলা, বিনোদন, রাজনীতি, শিক্ষা, শিক্ষাঙ্গন, শিল্প-সাহিত্য, শুভেচ্ছা বাণী, সড়ক ও জনপদ, সর্বদলীয় জোট, সাক্ষাৎকার, সারাবাংলা দেশ, সোশ্যাল মিডিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে ও মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলে ধর্ম-মন্ত্রী কায়কোবাদ এমপি 

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে ও মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলে ধর্ম-মন্ত্রী কায়কোবাদ এমপি 

নিজস্ব প্রতিবেদক।। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির শুরুতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে মুরাদনগর বড় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন আয়োজকরা। এ সময় খাবার পেয়ে রোগী ও এতিম শিক্ষার্থীদের মধ্যে আনন্দের হাসি দেখা যায়।খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায়ও বিশেষ দোয়া করা হয়।

আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর