1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এইচজি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের গোলটেবিল বৈঠক কুমিল্লা সাংবাদিকতা মানে শুধু খবর লেখা না, সাংবাদিকতা মানে সত্যের পক্ষে দাঁড়ানো! কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ৩৪তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম, আটক -১ কুমিল্লা নগরীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশাসকের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিবের সৌজন্য সাক্ষাৎ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে কুমিল্লায় বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এইচজি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এইচজি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’

স্টাফ রিপোর্টার।।

রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এইচজি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর পঞ্চম আসর। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, সংগীত, মডেলিং ও ডিজিটাল কনটেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হয় এ আয়োজনে।১৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এতে শোবিজ অঙ্গনের তারকা, সংগীতশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন, উপদেষ্টা রাজু আলিম, সহপ্রতিষ্ঠাতা অন্তু করিম ও অনন্যা আজিজ এবং জুরি বোর্ডের সদস্য মো. মানসুরুল হকসহ আমন্ত্রিত অতিথিরা।এবারের আয়োজনে চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সাবিলা নূর। সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন মোশাররফ করিম ও শরিফুল রাজ। সেরা পরিচালক হয়েছেন তানিম নূর।টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রী তানজিন তিশা এবং সেরা অভিনেতা ফারহান আহমেদ জোভান নির্বাচিত হয়েছেন। ওটিটি বিভাগে সেরা অভিনেত্রী সাফা কবির এবং সেরা অভিনেতা তৌসিফ মাহবুব সম্মাননা পেয়েছেন।সংগীত বিভাগে সেরা পুরুষ কণ্ঠশিল্পী মাহতিম শাকিব এবং সেরা নারী কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন দোলা রহমান। ডিজিটাল কনটেন্ট ও ইনফ্লুয়েন্সার বিভাগে সেরা ফুড ভ্লগার হয়েছেন রাফসান দ্য ছোট ভাই। এছাড়া বিভিন্ন বিভাগে আরও অনেক গুণী ব্যক্তি সম্মাননা অর্জন করেন।পুষ্টি ও জনস্বাস্থ্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট নিউট্রিশনিস্ট’ সম্মাননা পেয়েছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। অন্যদিকে, উদ্যোক্তা বিভাগে ‘বেস্ট এমার্জিং এন্ট্রাপ্রেনিউর’ সম্মাননা অর্জন করেছেন মাহমুদুল হাসান হৃদয়। আয়োজকদের প্রত্যাশা, বিভিন্ন ক্ষেত্রে মেধা, সৃজনশীলতা, পেশাগত দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতি প্রদানের মাধ্যমে এ আয়োজন দেশের প্রতিভাবান ব্যক্তিদের আরও উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর