1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সাংবাদিকতা মানে শুধু খবর লেখা না, সাংবাদিকতা মানে সত্যের পক্ষে দাঁড়ানো! কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ৩৪তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম, আটক -১ কুমিল্লা নগরীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশাসকের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিবের সৌজন্য সাক্ষাৎ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে কুমিল্লায় বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান কুমিল্লা বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশন সম্পূর্ণ : কমিটি ঘোষণা ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভাইজার, দুই যাত্রীর মৃত্যু!!

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম, আটক -১

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম, আটক -১

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ; চাঁদপুর প্রতিনিধি।।

ফরিদগঞ্জে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোহাগ হোসেন (৪০) ও তার স্ত্রী বিউটি বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শোভান গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ মোস্তফা নামে তিন নম্বর আসামীকে আটক করে।অভিযুক্তরা হলেন, শোভান গ্রামের মৃত আসলাম তালুকদারের ছেলে আঃ লতিফ তালুকদার (৬৫), আঃ লতিফ তালুকদারের ছেলে মোঃ জুয়েল (৩২), মৃত মকবুল তালুকদারের ছেলে মোঃ মোস্তফা (৩৬) এবং আঃ লতিফ তালুকদারের স্ত্রী মোসা: মনি বেগম (৫২)।অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ হোসেনের ভাই লোকমান তালুকদারের সথে আঃ লতিফ তালুকদারের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্ত আঃ লতিফ তালুকদার দেশীয় অস্ত্র নিয়ে লোকমান তালুকদারকে মারার জন্য মসজিদের দিকে যান। বিষয়টি বাদীর ছেলে ফরিদ দেখে ফেলার পর লোকমান তালুকদারকে অবগত করে। এর আঃ লতিফ ক্ষিপ্ত হয়ে ফরিদকে ধাওয়া করেন। পরবর্তীতে সোহাগ হোসেন বিষয়টি জানতে পেরে আঃ লতিফ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করলে লতিফ তালুকদার ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী বিউটি বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাকেও এলোপাতাড়ি মারধর করে।হামলার একপর্যায়ে অভিযুক্তদের আঘাতে ভুক্তভোগীরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।,অভিযোগকারী সোহাগ আরও জানায়, এ ঘটনার পরে হামলাকারীরা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। যদি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি, তাহলে আমাদেরকে প্রাণে মেরে পেলবে।এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত জানায়, থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার, একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর