1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় অনুষ্ঠিত হলো প্যারেন্টিং অ্যান্ড সীরাহ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে ও মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলে ধর্ম-মন্ত্রী কায়কোবাদ এমপি  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ ছোটরা পশ্চিমপাড়া জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করলেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এইচজি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের গোলটেবিল বৈঠক কুমিল্লা সাংবাদিকতা মানে শুধু খবর লেখা না, সাংবাদিকতা মানে সত্যের পক্ষে দাঁড়ানো! কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ৩৪তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম, আটক -১ কুমিল্লা নগরীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশাসকের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিবের সৌজন্য সাক্ষাৎ
Cumillarkhobor, LEAD NEWS, অর্থ ও বাণিজ্য, অর্থনীতি, আইন-আদালত, আইনশৃঙ্খলা ও প্রশাসন খবর, আজ দেশজুড়ে, এমপি ও মন্ত্রী সংবাদ খবর, কুমিল্লা জেলা খবর, কুমিল্লা বিভাগ, কুমিল্লা সহ সারা বাংলাদেশ, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা-৩৫০০, কুমিল্লার ঐতিহ্য ও গর্ব, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা, তথ্য মন্ত্রী ও মন্ত্রণালয় বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি, পড়ালেখা, প্রশাসনিক বিভাগ বাংলাদেশ, ফিচার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের ৬৪ জেলা, বিনোদন, রাজনীতি, শিক্ষা, শিক্ষাঙ্গন, শুভেচ্ছা বাণী, সড়ক ও জনপদ, সর্বদলীয় জোট, সারাবাংলা দেশ, সোশ্যাল মিডিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ

নিজস্ব প্রতিবেদক।। 

বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে। শুক্রবার(২০ নভেম্বর) সকালে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির সাজ্জাদ ও খলিলুর রহমান বিপ্লব, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজুল হক ও সদস্য সচিব আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আলম জিলানী, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর