
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু।
একই সঙ্গে তিনি মসজিদটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় স্থানীয় মুসল্লিদের সঙ্গে তিনি মসজিদে নামাজ আদায় করেন। পরে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।