
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর উন্নয়ন পরিকল্পনা, প্রস্তাবিত হাইওয়ে ট্রাক টার্মিনাল নির্মাণ এবং জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল সম্প্রসারণসহ নগর অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-২ অধিশাখা) ড. শাহেদ মোস্তফা এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।কুমিল্লা সার্কিট হাউজে প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুগ্মসচিব ড. শাহেদ মোস্তফা।সাক্ষাৎকালে কুমিল্লা নগরীর সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা, যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে প্রস্তাবিত হাইওয়ে ট্রাক টার্মিনাল নির্মাণ এবং জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে এসব উদ্যোগের গুরুত্ব নিয়েও মতবিনিময় হয়।