
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বাদ জোহর আয়োজিত এ সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মামুনুল হক।
সম্মেলনে দেশ-বিদেশের সম্মানিত আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও ধর্মপ্রাণ মুসল্লিদের আমন্ত্রণ জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানিয়ে বলা হয়, ‘আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, সম্মানিত অতিথিবৃন্দ।’ধর্মীয় আলোচনা, ইসলামী মূল্যবোধের প্রচার এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরাই এ ধরনের সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।