
নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লায় অভিভাবকত্ব, সন্তান প্রতিপালন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে ‘প্যারেন্টিং অ্যান্ড সীরাহ কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক পিস স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইপিএসসি কুমিল্লার সভাপতি ড. মাসুদুল হক চৌধুরী, আইপিএসসি কুমিল্লার উপদেষ্টা কমিটির সভাপতি আলহাজ নুর উদ্দিন আহমেদ এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও আইপিএসসি কুমিল্লার উপদেষ্টা কমিটির সদস্য ড. হিফজুর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক পিস স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার অধ্যক্ষ মো. আবদুল হক মজুমদার।
সম্মেলনে সন্তানদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা, আদর্শ অভিভাবকত্ব এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।