1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭ তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!! কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডি জামালের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবিরের অভিযোগ!! নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,অতঃপর আটক স্বামী দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা! দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

সরকারি ব্যবস্থাপনার হাজীদের সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার টাকা রিফান্ড

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি ব্যবস্থাপনার হাজীদের সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার টাকা রিফান্ড

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬: সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজে অংশ নেওয়া হাজীদের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হচ্ছে। বাড়িভাড়া কম হওয়া এবং আলোচনার মাধ্যমে সার্ভিস চার্জ কমানোর কারণে এ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান।মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনার মোট ৪ হাজার ৩৪১ জন হাজী চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত পাবেন। সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা পর্যন্ত রিফান্ড পাওয়ার সুযোগ রয়েছে। হাজীদের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। এদিন আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজীর হাতে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়।মন্ত্রী আরও জানান, ২০২৬ সালের হজে বিমানভাড়া আগের বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। আগামী ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।এদিকে প্রতারণা থেকে সতর্ক করে মন্ত্রণালয় জানিয়েছে, রিফান্ডের অর্থ দেওয়ার জন্য কোনো হাজীর কাছে ডেবিট/ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ, নগদ বা রকেটের পিন/ওটিপি চাওয়া হবে না। এ ধরনের ফোনকল বা বার্তা পেলে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর