1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!! কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডি জামালের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবিরের অভিযোগ!! নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,অতঃপর আটক স্বামী দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা! দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ কুমিল্লা দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন কুমিল্লায় খুন-ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়ছে আতঙ্ক!

তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!!

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!!

হালিম সৈকত তিতাস প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লার তিতাসে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে ছয়জন এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে তিতাস থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মোহাম্মদ আইয়ুব (৩৩), ইউসুফপুর গ্রামের তারেক ফরাজি (৩২), তুলাকান্দি গ্রামের মোহাম্মদ বাবু (৩০), মনাইরকান্দি গ্রামের শাওন (৩০), একই গ্রামের আশিক (২৫), গাজীপুর গ্রামের রাশেদ ফরাজি এবং তাড়িয়াকান্দি গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ রাকিবুল (প্রকাশ বুলেট)।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক আইয়ুবের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার মাদকসংক্রান্ত কিছু ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে এলাকায় মারামারি, চুরি-রাহাজানি এবং কয়েক মাস আগে এক সংখ্যালঘু ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, উপজেলার বিভিন্ন গ্রামে মাদকসেবনকালে ছয়জনকে এবং ওয়ারেন্টভুক্ত অপর এক আসামিকে আটক করা হয়েছে। পরে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর