
দাউদকান্দি প্রতিনিধি কুমিল্লা।।
জেলা ভিত্তিক কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ সাঈদিয়া শাজলীয়া দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাহফুজুর রহমান মাহিদ।প্রতিযোগিতায় বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রথম স্থান অর্জন করে মাহিদ। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের প্রখ্যাত কারী হক সাহেবের কাছ থেকে প্রথম স্থান অর্জনের পুরস্কার গ্রহণ করে সে।পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মাইনুদ্দিন শাজুলী, মুফতি নজির আহমেদসহ বিভিন্ন ওলামায়ে কেরাম।মাহিদের এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।মাহিদের বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মাহিদের মতো আমাদের আরও যেসব শিক্ষার্থী রয়েছে, তারা যেন সুন্দরভাবে পড়াশোনা করে ভবিষ্যতে সাফল্য অর্জন করতে পারে, সেই প্রত্যাশা করি। আমরা সবাই মিলে মাদ্রাসাটিকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।মাহিদের এ অর্জন তার ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।