1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ কুমিল্লা দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন কুমিল্লায় খুন-ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়ছে আতঙ্ক! কুমিল্লা দেবীদ্বার’র এমপি বলেন পদত্যাগ হলো বর্তমান সরকারের শর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি -হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লা দেবীদ্বারে ১ মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত কুুমিল্লা দেবীদ্বারে”বিশ্বযোগ” নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে : হাসনাত আব্দুল্লাহ এমপি সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে! একটা কথা ভালোভাবে বললেও স্ত্রী রেগে যান কেন? দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির নেপথ্যে কী?

দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান:
৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

এবিএম আতিকুর রহমান বাশার।।

কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযানে ৪ টি ড্রেজার ও ১০০০ ফুট পাইপ বিনস্ট করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ইউসুফপুর এবং বড়শালঘর ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।ওই অভিযানের নেতৃত্বে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্রম চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন। দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে উপজেলার ইউসুফপুর এবং বড়শালঘর ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ইউসুফপুর ইউনিয়নেরর পীরমহেশপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ০২ টি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ এবং বড়শালঘর ইউনিয়নের ০২ টি ড্রেজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।এ ব্যাপারে ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্রম চাকমা বলেন, কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর