1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭ তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!! কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডি জামালের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবিরের অভিযোগ!! নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,অতঃপর আটক স্বামী দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা! দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে নুরপুর-তেলিকোনা সড়কে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করেন। পরে ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।এরপর জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযানে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুম, সক্রিয় অংশগ্রহণকারী আজিজুর রহমান নীরব ও জামিল ইসলাম অন্তরসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তার কাইয়ুম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সাওয়ালপুর পূর্বপাড়ার মো. জাকির হোসেনের ছেলে।অন্যদিকে, জামিল ইসলাম অন্তর (২০) নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ পূর্বপাড়ার জহির মিয়ার ছেলে এবং আজিজুর রহমান নীরব (১৭) কোতোয়ালি মডেল থানার বারপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর