1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা! দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ কুমিল্লা দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন কুমিল্লায় খুন-ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়ছে আতঙ্ক! কুমিল্লা দেবীদ্বার’র এমপি বলেন পদত্যাগ হলো বর্তমান সরকারের শর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি -হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লা দেবীদ্বারে ১ মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত কুুমিল্লা দেবীদ্বারে”বিশ্বযোগ” নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে : হাসনাত আব্দুল্লাহ এমপি

দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

এবিএম আতিকুর রহমান বাশার;দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর জাতীয় সেবা ৯৯৯- এ সংবাদ পেয়ে ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭ টায় উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবায়। নিহত বৃদ্ধ আব্দুল খালেক (৬৫) ধামতী ইউনিয়নের দক্ষিনখার গ্রামের জমিরউদ্দীন এর বাড়ীর মৃত জুনাব আলীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭ টায় পথচারীরা আলী আজ্জমের বসত ঘরের পাশের ডোবায় মানুষের মতো কিছু একটা ভাসতে দেখতে পান। তাৎক্ষনিক স্থানীয়রা জাতীয় সেব-৯৯৯-এ ফোন করলে, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমাম হাসান এবং উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করেন।নিহতের পরিবারের পক্ষে সোহাগ মিয়া তার বাবার লাশ সনাক্ত করে বলেন, তার বাবা মৃত আব্দুল খালেক গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ‍্যা সাড়ে ৭ টায় “নশু মার্কেটে”র গ্রাম‍্য চিকিৎসক আলম ডাক্তারের ফার্মেসি থেকে ঔষধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। আজ তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এ ব‍্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) জানান, নিহতকে উদ্ধারের পরও তার হাতের মুঠুতে একটি টর্চ লাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট এটাক করে ডোবায় পড়ে গিয়ে তার মৃত‍্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর