1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, টাউন হলে নেতাকর্মীদের ঢল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন- ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল প্রথমবারের মতো কুমিল্লায় থামছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা!! জাপানের প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ স্ট্যাটাস বক্তব্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী কে নিয়ে….  কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ ২ জন নিহত!!  কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু!! ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, টাউন হলে নেতাকর্মীদের ঢল

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, টাউন হলে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক।। 

বর্ণাঢ্য আয়োজন, বিশাল সমাবেশ ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।মঙ্গলবার(২৭ অক্টোবর),বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল।সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও কুমিল্লা জেলা যুবদলের সভাপতি হাজী আনারুল হক।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা টাউন হল মাঠে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি ও উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান উদবাদুল বারী আবু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক রহমান মাহমুদ ওয়াসিম এবং সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন।বক্তারা যুবদলের দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, সংগ্রাম ও সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দেশের গণতন্ত্র রক্ষা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তাঁরা আরও বলেন, দলের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে যুবদলকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদল, বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে কুমিল্লা নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর