1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, টাউন হলে নেতাকর্মীদের ঢল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন- ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল প্রথমবারের মতো কুমিল্লায় থামছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা!! জাপানের প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ স্ট্যাটাস বক্তব্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী কে নিয়ে….  কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ ২ জন নিহত!!  কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু!! ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ

কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি আরিফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার বিবরণে জানা যায়, গত ৩১ জুলাই কুমিল্লার লালমাই থানা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে আইনজীবী অন্তরসহ তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী মিজানুর রহমান অন্তর বাদী হয়ে লালমাই থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি জি.আর. ৮৫/২৬ নম্বরে নথিভুক্ত রয়েছে।মামলার এজাহারনামীয় আসামিরা উচ্চ আদালত থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য আগাম জামিন পান। মামলার বিবরণ অনুযায়ী, ৩ নম্বর আসামি আরিফ হোসেন ছয় সপ্তাহ এবং অন্য আসামিরা আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে সংশ্লিষ্ট আসামিদের কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত।সেই নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার আরিফ হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিকে, আইনজীবী অন্তর ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নিন্দা জানায়। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।আদালতের এ আদেশকে মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর