1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, টাউন হলে নেতাকর্মীদের ঢল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন- ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল প্রথমবারের মতো কুমিল্লায় থামছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা!! জাপানের প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ স্ট্যাটাস বক্তব্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী কে নিয়ে….  কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ ২ জন নিহত!!  কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু!! ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ

প্রথমবারের মতো কুমিল্লায় থামছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা!!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

প্রথমবারের মতো কুমিল্লায় থামছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা!!

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা-কক্সবাজার রুটে নতুন এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে সোমবার (২৬ অক্টোবর) নতুন এ ট্রেনসেবা চালু করা হয়।ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বর্ধিত রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।নতুন এ সার্ভিসের ফলে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জোড়ায়। প্রতিদিন অতিরিক্ত প্রায় দেড় হাজার যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন।রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উভয় পথে যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রবিবার।   নতুন রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি থাকবে কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী, চট্টগ্রামসহ মোট ১২টি স্টেশনে। এর ফলে কুমিল্লা ও আশপাশের এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।নতুন এ রেলসেবা চালুর খবরে কুমিল্লার রেলযাত্রী ও ভ্রমণপিপাসুদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, নিয়মিত এ সেবা চালু থাকলে কক্সবাজার ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

তথ্যসূত্র: রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর