1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, টাউন হলে নেতাকর্মীদের ঢল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন- ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল প্রথমবারের মতো কুমিল্লায় থামছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা!! জাপানের প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ স্ট্যাটাস বক্তব্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী কে নিয়ে….  কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ ২ জন নিহত!!  কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু!! ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ ২ জন নিহত!! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Oplus_131072

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ ২ জন নিহত!! 

চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লায় নেতাসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন, চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম (৪৫)। অন্যজন মাদারিপুরের শিবচর উপজেলার শাহজাহান মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৭)।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী জিএম সেলিম মোটর সাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিএম সেলিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।এর আগে ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় চাকা মেরামতকালে পিকআপ চালক ইমরান হোসেনকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সোমবার ভোরে মহাসড়কের ফালগুনরা এলাকা থেকে নিহত চালকের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর