1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ কুমিল্লা দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন কুমিল্লায় খুন-ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়ছে আতঙ্ক! কুমিল্লা দেবীদ্বার’র এমপি বলেন পদত্যাগ হলো বর্তমান সরকারের শর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি -হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লা দেবীদ্বারে ১ মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত কুুমিল্লা দেবীদ্বারে”বিশ্বযোগ” নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে : হাসনাত আব্দুল্লাহ এমপি সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে! একটা কথা ভালোভাবে বললেও স্ত্রী রেগে যান কেন? দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির নেপথ্যে কী?

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের ৩ নং ওয়ার্ডে সাংবাদিক ও বাউল শিল্পী রুহেল সরকারকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানিয় কিশোরদের একটি দল। সাংবাদিক রুহেল সরকার গুরুতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফেসবুক ভিক্তিক নিউজ চ্যানেল “দৈনিক নবীনগরের সংবাদ” পেজ থেকে লাইভে এসে তার উপর হামলার ঘটনাটি জানান। এ সময় তিনি তার সাংবাদিক সংগঠন ও নবীনগরের সকল সাংবাদিক সংগঠনসহ সাংবাদিকদেরকে তার উপর হামলার ঘটনা জানিয়ে সহযোগিতা চান। এ সময় তার স্ব্যাস্থের অবনতি দেখে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।সাংবাদিক রুহেল সরকার লািভে এসে জানান, নবীনগর পৌর সদরের ৩নং ওয়ার্ডের একটি দোকানে বসে নিউজ তৈরি করার সময় স্থানিয় কিশোর গ্যাংয়ের কয়েকজন এসে তাকে উসকাতে থাকে। পরে বিরক্ত হয়ে তাদেরকে বারণ করতে গেলে তারা অর্তকিত তার উপর হামলা করে গুরুতর জখম করে। এ হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারিদের শনাক্ত করে কঠোর বিচারের দাবি জানান।নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ওসি মো. মোর্শেদুল আলম চৌধুরী জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনা অন্তত ন্যাক্কারজনক। আমরা তদন্ত ও মামলা সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর