1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ কুমিল্লা দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন কুমিল্লায় খুন-ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়ছে আতঙ্ক! কুমিল্লা দেবীদ্বার’র এমপি বলেন পদত্যাগ হলো বর্তমান সরকারের শর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি -হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লা দেবীদ্বারে ১ মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত কুুমিল্লা দেবীদ্বারে”বিশ্বযোগ” নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে : হাসনাত আব্দুল্লাহ এমপি সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে! একটা কথা ভালোভাবে বললেও স্ত্রী রেগে যান কেন? দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির নেপথ্যে কী?

ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
Oplus_131072

ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর করে অচেতন করে ফেলার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ লিমা আক্তারের ( ২১ ) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লিমা আক্তারকে আটক করেছে পুলিশ। বুধবার ( ২১ অক্টোবর ) সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।আটক অভিযুক্ত লিমা আক্তার গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বার বাড়ির আবু ইউসুফ ভুট্টর স্ত্রী।পুলিশ জানায়, বুধবার সকালে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূ লিমা আক্তারকে আটক করে।এ সময় আহত শাশুড়ি আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর