1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭ তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!! কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডি জামালের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবিরের অভিযোগ!! নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,অতঃপর আটক স্বামী দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা! দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

কুমিল্লা রাজগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা রাজগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা রাজগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত এমআরপির চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়।জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স প্রদীপ স্টোর ৪৮ হাজার টাকা, রঞ্জিত স্টোর ২ হাজার, সুমন পোল্ট্রি ২ হাজার এবং বিসমিল্লাহ গোস্ত দোকান ২ হাজার টাকা।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সহযোগিতা করে। বাজারে শৃঙ্খলা ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর