নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা রাজগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত এমআরপির চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়।জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স প্রদীপ স্টোর ৪৮ হাজার টাকা, রঞ্জিত স্টোর ২ হাজার, সুমন পোল্ট্রি ২ হাজার এবং বিসমিল্লাহ গোস্ত দোকান ২ হাজার টাকা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সহযোগিতা করে। বাজারে শৃঙ্খলা ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত