1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণের অভিযোগ! - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু ‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসস্থান যোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন। পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের উপজেলা নবনির্বাচিত কমিটি গঠিত। কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণের অভিযোগ!

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণের অভিযোগ!

বিশেষ প্রতিনিধি(কালিগঞ্জ)সাতক্ষীরা।।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার(১২ জুন) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খা জানান, রাতে তিনি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ের অদূরে অবস্থান করছিলেন। এ সময় কার্যালয়ের ভেতরে আলো দেখতে পান। কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত কার্যালয়ের দিকে এগিয়ে গেলে বারান্দায় আরও একটি বিস্ফোরণ ঘটে। পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে সে সময় সেখানে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তারা দ্রুত সরে গিয়ে প্রথমে থানায় এবং পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।এদিকে, কৃষ্ণনগর বাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী দাবি করেন, ঘটনার কিছুক্ষণ পর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ঘটনাস্থলে আসেন। এ সময় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইদ্রিস কাগুজির সঙ্গে তার কথোপকথন হয়। ব্যবসায়ীর দাবি, কথোপকথনের একপর্যায়ে রোকনুজ্জামান রোকন বলেন, যে কাজ ভালোভাবে করতে পারেন না, সে কাজ করেন কেন? কয়েকটি চেয়ারও ভাঙতে পারনি।তবে এ অভিযোগের বিষয়ে রোকনুজ্জামান রোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার পরে আমার দলীয় নেতাকর্মীদের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই, তখন পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে ছিলো। ইদ্রিস কাগুজির সাথে আমার কথা হয়নি। মূলত আমার জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে আমাকে হয়রানী করা এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রতিপক্ষ এসব কথা বলতে পারে। আমার বিরুদ্ধে যা বলা হয়েছে তা সম্পুর্ণ উদ্দেশ্যপ্রণদিত এবং মিথ্যা।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর