1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা দেবীদ্বার'র কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা- কুমিল্লার খবর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

কুমিল্লা দেবীদ্বার’র কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা—-

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা দেবীদ্বার’র কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা—-

ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়ে আমাদের ভালো মানুষ হওয়া জরুরি- এমপি হাসনাত আব্দুল্লাহ

এবিএম আতিকুর রহমান বাশার।।

সবাইকে পড়ালেখা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে বিষয়টা এমন নয়। তবে যে যেই পেশায় থাকুক না কেনো সবার আগে তাকে একজন ভালো মানুষ হওয়া জরুরি, মাদক থেকে দূরে থাকা জরুরি।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও বোর্ডের বৃত্তি প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত কৃতী আমি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, স্কুলে শিক্ষকরা গাইড করেছে, বাসায় মা-বাবা গাইড করেছে। শিক্ষকরা নাম ধরে ধরে শাসন করেছে। এখন কলেজে সে প্রেসার থাকবে না, সেখানে নিজেকে নিজে তৈরি করে নিতে হবে। নিজের লেখাপড়া নিজেকেই শেষ করতে হবে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কলেজ লাইফ, সেখানে স্বাধীনতা পেয়ে যদি তুমি খুব বেশি স্বাধীনতা ভোগ করো তাহলে ভবিষ্যত খুব সুখকর হবেনা। তবে তুমি যদি সেই সময়টাকে লেখাপড়ায় কাজে লাগাও তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সিদ্ধান্ত তোমাদের, তোমরা তোমাদের ভবিষ্যত কেমনভাবে দেখতে চাও।নিজ বিদ্যালয়ের শিক্ষকদের স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই যে শিক্ষকদের দেখতে পাচ্ছ- তাদের তারুণ্য আমাদের দিয়ে আজ তারা বার্ধক্যকে বরণ করেছে। আজ যে শিক্ষকদের চুলে পাক ধরেছে সেই শিক্ষকরা তাদের তারুণ্য আমাদের পিছনে ব্যায় করেছেন। তাদের জন্য তো আমাদের কিছু করা উচিত, তাদের তো আমরা কিছু দিতে পারিনি। আজ তাদেরকে আমরা এটুকু কথা দিতে পারি যে- আমরা কখনো মাদক সেবন করবো না, মাদকের সাথে নিজেকে জড়াবো না। হাসনাত আব্দুল্লাহ’র এ কথাকে সমর্থন জানিয়ে উপস্থিত সকল শিক্ষার্থীরা হাত উঠিয়ে একাত্বতা পোষন করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুর রহমান মুন্সীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুরুন্নাহার বেগম ও আতিকুর রহমানের সঞ্চালনায়, বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে অনুষ্ঠিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুস সবুর, বিদ্যালয়ের সাবেক শিফট ইনচার্জ জামাল মোহাম্মদ কবীর। আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।একইদিন সকালে তিনি নিজ আসনের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাথে আলোচনা সভা, সরকারি হাসপাতাল পরিদর্শন ও বিকেলে সুলতান পুর ইউনিয়নে একটি মাদ্রাসা কমপ্লেক্সের ভবন উদ্বোধনের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর