1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি দুলাল সম্পাদক নাসির - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

কুমিল্লা লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি দুলাল সম্পাদক নাসির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি দুলাল সম্পাদক নাসির

লাকসাম প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক কালের কণ্ঠের মুজিবুর রহমান দুলালকে সভাপতি এবং ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের মো. নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।পাঁচ সদস্যের নবগঠিত কমিটির অন্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্রের তমিজ উদ্দিন চুন্নু, সাংগঠনিক সম্পাদক ডেইলি প্রেজেন্ট টাইমসের সেলিম চৌধুরী হিরা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়াদেশের আবদুল জলিল।এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।তিনি ঐতিহ্যবাহী লাকসাম প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠন, সাংবাদিকদের মান-মর্যাদা ও অধিকার অক্ষুণ্ন রাখা এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর