1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় কিশোর গ্যাং ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা; অতঃপর মহানগর ছাত্রদলের সংবাদ সম্মেলন  - কুমিল্লার খবর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কুমিল্লায় কিশোর গ্যাং ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা; অতঃপর মহানগর ছাত্রদলের সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাং ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা; অতঃপর মহানগর ছাত্রদলের সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লায় কিশোর গ্যাং ও দলীয় কর্মসূচিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে কুমিল্লা মহানগর ছাত্রদল।সম্প্রতি একটি মিছিলকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে প্রকাশিত বিভিন্ন তথ্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন করেছেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও জেলা আইন ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. মহসিন।লিখিত বক্তব্যে মহসিন বলেন, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মহানগর ছাত্রদল কোনো ধরনের ছাড় দেবে না। একই সঙ্গে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ দলীয় কর্মসূচিতে অনুপ্রবেশের চেষ্টা করলে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।নিজের বিরুদ্ধে প্রচারিত অভিযোগ প্রসঙ্গে মহসিন বলেন, একটি মিছিলের ছবিকে কেন্দ্র করে তাকে একটি কিশোর গ্যাং সদস্যের সঙ্গে সম্পৃক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে। ওই যুবকের ব্যক্তিগত কর্মকাণ্ড বা মিছিলে উপস্থিতির বিষয়ে তার কোনো সম্পৃক্ততা কিংবা পূর্বধারণা ছিল না বলেও দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রোমান, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর