1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭ তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!! কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডি জামালের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবিরের অভিযোগ!! নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,অতঃপর আটক স্বামী দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা! দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান।

নিজস্ব সংবাদদাতা।। 

আজ বুধবার ০৯ই সেস্টেম্বর ২০২৬ খ্রিঃ কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া-এর সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়।কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় পুলিশ সুপার মহোদয় সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।গত আগস্ট /২৬ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জনাব মোঃ খলিলুর রহমান এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম অফিসার ইনচার্জ, দাউদকান্দি মডেল থানা।ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করেন এবং তাদেরকে আগামীতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন জনাব ইশতিয়াক হাসান আমিন ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ; জনাব মোঃ লুৎফর রহমান ,অতিরিক্ত পুলিশ সুপার; জিয়াউর রহমান ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব কামরুজ্জামান ,অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল)সহ সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জবৃন্দ।কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর