1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

বরুড়ায় কিশোর গ্যাং ঘরে ঢুকে যুবককে কু/পি/য়ে জ/খ/ম! ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বরুড়ায় কিশোর গ্যাং ঘরে ঢুকে যুবককে কু/পি/য়ে জ/খ/ম! ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

বরুড়া প্রতিনিধি কুমিল্লা।। 
কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত যুবক রাকিব হোসেন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
​নিহত রাকিব হোসেন দেওড়া গ্রামের মিয়া বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে (শুক্রবার) একদল কিশোর গ্যাং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাকিবের নিজ ঘরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা রাকিবকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জ/খ/ম করে ফেলে রেখে যায়। হামলার পর গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল রাতে তিনি ইন্তেকাল করেন। রাকিবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এবং গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর