1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!!

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!!

যাত্রীদের সহযোগিতায় মা-শিশুর নিরাপত্তা

কুমিল্লায় মানবিকতার দৃষ্টান্ত, বিপদে পাশে দাঁড়ালেন বাসের যাত্রী ও কর্মীরা!

নিজস্ব সংবাদদাতা।। 

কখন, কোথায়, কীভাবে জীবনের নতুন অধ্যায় শুরু হবে, তা মানুষের কল্পনার বাইরে। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসেই এক নারী জন্ম দিলেন নবজাতককে। সংকটময় মুহূর্তে বাসের যাত্রী, চালক ও স্টাফদের সম্মিলিত সহযোগিতায় নিরাপদে ভূমিষ্ঠ হয় শিশুটি। আল্লাহর রহমতে মা ও নবজাতককে ঘিরে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে বাসের যাত্রীদের মধ্যে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।জানা যায়, চাঁদপুরের ওয়ারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে আইদি পরিবহনের বাসে ওঠেন ওই নারী। পথে জগৎপুর বাজার পার হওয়ার পর তাঁর স্বামী বাসচালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।পরে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি চালককে বাস থামানোর অনুরোধ করেন। তিনি জানান, তাঁর স্ত্রীর প্রসবব্যথা শুরু হয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন এগিয়ে আসেন। বিজরা বাজারে বাস থামিয়ে পাশের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।হাসপাতালের নার্সদের বাসে নিয়ে আসার পর তাঁরা দেখতে পান, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রয়োজনীয় সহযোগিতায় চলন্ত বাসের যাত্রাপথেই জন্ম নেয় নবজাতক।এ সময় বাসটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় চালক ও স্টাফদের কিছুটা অসুবিধা হলেও যাত্রীদের অনুরোধে তাঁরা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।একটি নতুন প্রাণের আগমনে বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে। সংকটময় মুহূর্তে অপরিচিত মানুষের পাশে দাঁড়ানো, চালক-স্টাফদের সহযোগিতা এবং যাত্রীদের মানবিক আচরণ ঘটনাটিকে ব্যতিক্রমী করে তুলেছে।মানুষ মানুষের জন্য। বিপদের মুহূর্তে সম্মিলিত সহযোগিতাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় আশ্রয়। আল্লাহর রহমতে নতুন প্রাণের আগমন যেন সবার হৃদয়ে মানবিকতা ও কৃতজ্ঞতার বার্তা ছড়িয়ে দিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর