1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ জন
Cumillarkhobor, LEAD NEWS, অপরাধ, অর্থ ও বাণিজ্য, আইনশৃঙ্খলা ও প্রশাসন খবর, আজ দেশজুড়ে, এমপি ও মন্ত্রী সংবাদ খবর, কুমিল্লা সহ সারা বাংলাদেশ, কুমিল্লা-৩৫০০, কৃষি ও খাদ্য মন্ত্রী, কৃষি সংবাদ, খাদ্য ও পুষ্টি, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, ছাত্র - ছাত্রী, জাতীয়, জীবনযাপন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা, তথ্য মন্ত্রী ও মন্ত্রণালয় বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী, পরিবেশ ও জীববৈচিত্র, প্রশাসনিক বিভাগ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের ৬৪ জেলা, বিদ্যুৎ ও জ্বালানি অধিদপ্তর খবর, বিনোদন, রাজনীতি, শিক্ষামন্ত্রী, শিল্প-সাহিত্য, সড়ক ও জনপদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সর্বদলীয় জোট, সোশ্যাল মিডিয়া

রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।

রান্না শুধু শিল্প নয়, এটি সংস্কৃতি, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডা. জুবাইদা রহমান বলেন, রান্নার মধ্যে অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটে। এর মধ্য দিয়ে মানুষ নিজের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসা প্রকাশ করে। এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে রান্নার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জরুরি। পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষকদের সহায়তা, খাদ্যের অপচয় রোধ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও সুস্বাদু খাবার নিশ্চিত করতে হবে। স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, মাছ, মাংস ও ডিম দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরির চর্চা বাড়ানো প্রয়োজন।প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার আরও পুষ্টিকর ও আকর্ষণীয় করতে মায়েদের সম্পৃক্ত করে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ উদ্যোক্তা ও রন্ধনশিল্পীরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন ঢাকার আবু আব্দুল্লাহ মো. সিয়াম, তৃতীয় ঢাকার সাজিয়ে ফেরদৌস, চতুর্থ রংপুরের আফরিন জান্নাত এবং পঞ্চম নোয়াখালীর জান্নাতুল ফেরদৌস। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি শেফ টনি খান প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয়কে ৩০ হাজার, তৃতীয়কে ২০ হাজার, চতুর্থকে ১৫ হাজার এবং পঞ্চমকে ১০ হাজার টাকা ও সম্মাননা সনদ দেওয়া হয়।জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে খাদ্য, পুষ্টি ও রান্নার সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি দেশের খাদ্যসংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর