1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে কুমিল্লায় র‍্যালি ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে কুমিল্লায় র‍্যালি ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার।।
বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় টাউনহল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে Consumers Association of Bangladesh (ক্যাব) কুমিল্লা জেলা শাখা। কর্মসূচির অংশ হিসেবে টাউনহল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনহল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা সময়ের দাবি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর