স্টাফ রিপোর্টার।।
বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় টাউনহল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে Consumers Association of Bangladesh (ক্যাব) কুমিল্লা জেলা শাখা। কর্মসূচির অংশ হিসেবে টাউনহল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনহল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা সময়ের দাবি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত