1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লায় বাসের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় বাসের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ হোসেন নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ (২৫) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের পুটিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ আসামানিয়া রায়পুর এলাকার একটি সড়ক থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে গিয়ে বাসের চাকার নিচে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, নিহত ফরহাদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর