
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলের কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।কুমিল্লা শহরের ফারুকী হাউসস্থ জামায়াত কার্যালয় সামনে এ ঘটনা ঘটে সন্ধ্যা সাড়ে ৭টায়।প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দলীয় কার্যালয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে কী কারণে বিরোধের সূত্রপাত হয়েছে, সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় কারা জড়িত—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার বিষয়ে স্থানীয় জামায়াত নেতাদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।