1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
দেবীদ্বারে ‘নিজেরা করি সংস্থা’ ও ‘ভূমিহীন সংগঠন’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবীদ্বারে ‘নিজেরা করি সংস্থা’ ও ‘ভূমিহীন সংগঠন’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কারো মৃত্যুর সঠিক তারিখ বা সময় আগে থেকে নিশ্চিতভাবে জানা সম্ভব না হওয়ার মূল কারণগুলো নিচে তুলে ধরা হলো: কুমিল্লায় ৭ ভবনে কুউকের অভিযানে তিনটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ কুমিল্লার ১৮ থানায় একযোগে অভিযান, কিশোর অপরাধী সন্দেহে আটক ৬২৪ নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ ছাত্রনেতা থেকে রাজপথের আস্থার প্রতীক: আমিরুল পাশা সিদ্দিকী রাকিবের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসএ-সকলের সাথে মতবিনিময়ে রাষ্ট্রপতি  মিথ্যা মামলায় হয়রানির শিকার আমার দেশের সাংবাদিক, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল

দেবীদ্বারে ‘নিজেরা করি সংস্থা’ ও ‘ভূমিহীন সংগঠন’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেবীদ্বারে ‘নিজেরা করি সংস্থা’ ও ‘ভূমিহীন সংগঠন’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি সংস্থা’ ও ‘ভূমিহীন সংগঠন’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩ নম্বর রসুলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মো. ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং ‘নিজেরা করি সংস্থা’র কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি পরেশ কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সংগঠক খায়রুল ইসলাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার এবং সিপিবি কুমিল্লা জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল ওয়াদুদ।অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, কবি হান্নান মুন্সী, রসুলপুর ইউপির সদস্য বাছের মেম্বার, ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সাধারণ সম্পাদক আবু মিয়া এবং ভূমিহীন আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মনোয়ারা বেগমসহ আরও অনেকে।
মূল আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি রসুলপুর বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে পরিবেশিত হয় গণসংগীত ও জীবনমুখী একাধিক নাটক।অনুষ্ঠানের প্রধান অতিথি পরেশ কর তাঁর বক্তব্যে বলেন, নিজেরা করি ও ভূমিহীন সংগঠন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার আদায়, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর