1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

খাদ্যে অতিরিক্ত হেভি মেটাল নিয়ে উদ্বেগ, মান নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

খাদ্যে অতিরিক্ত হেভি মেটাল নিয়ে উদ্বেগ, মান নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

দেশের খাদ্য উৎপাদনে অতিরিক্ত হেভি মেটালের উপস্থিতি বিভিন্ন পরীক্ষায় পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ সমস্যা থেকে বের হয়ে আসতে হবে।মঙ্গলবার খাদ্য ভবনে খাদ্য অধিদপ্তর–এর সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মানুষের জন্য খাদ্যের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি খাদ্যের মান নিয়ন্ত্রণও জরুরি। নিরাপদ খাদ্য ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে ভবিষ্যতে আন্তর্জাতিক মান অনুযায়ী খাদ্য রপ্তানির সুযোগ আরও বাড়বে।তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। সমালোচনার পরিবর্তে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় খাদ্য নিরাপত্তা ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া খাদ্য সচিব মো. ফিরোজ সরকার অধিদপ্তরের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন এবং কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।সভায় খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর