1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লায় কাউন্সিলর বিল্লালের দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লায় কাউন্সিলর বিল্লালের দোয়া ও খ

মিল্লা মহানগরীর ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বিল্লালের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের ছোটরা মালেকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও তেলাওয়াতের আয়োজন করা হয়।সকালে মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাদ জোহর মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাউন্সিলর মোঃ বিল্লাল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লাঙ্গলকোট আসনের ধানের শীষের প্রার্থী মোঃ গফুর ভুইয়া। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিএনপি নেতা মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, অন্যতম সদস্য আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু, এবং ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদা আক্তার মুন্নী।মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ এবং স্থানীয় জনসাধারণের জন্য দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক। আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করি। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর