মিল্লা মহানগরীর ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বিল্লালের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের ছোটরা মালেকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও তেলাওয়াতের আয়োজন করা হয়।সকালে মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাদ জোহর মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাউন্সিলর মোঃ বিল্লাল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লাঙ্গলকোট আসনের ধানের শীষের প্রার্থী মোঃ গফুর ভুইয়া।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিএনপি নেতা মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, অন্যতম সদস্য আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু, এবং ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদা আক্তার মুন্নী।মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ এবং স্থানীয় জনসাধারণের জন্য দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক। আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করি। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679