1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

কুমিল্লায় বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

মোঃ আবদুল আউয়াল সরকার,স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা বিভাগের দাবিতে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কুমিল্লার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন ও সমাবেশের সমাপনী বক্তব্য রাখেন কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠন ” একতাই শক্তি”র প্রধান উপদেষ্টা ও এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির জীবন।মানববন্ধনে বক্তব্য রাখেন সেইভ দ্যা হিউমেন সোসাইটির প্রধান নির্বাহী ও সমাজসেবক গোলাম সামদানী, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি ফয়েজ আহমেদ মুন্সী, সমাজকর্মী আব্দুল হান্নান, হৃদয়ে কুমিল্লার প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসাইন, কাতার প্রবাসীজাকির হোসেন ভূঁইয়া, সাংবাদিক শরীফ সরকার ,স্বেচ্ছাসেবী হাসান আলি খোকন, সমাজসেবী সত্যাধিকারী রেখা গার্মেন্টসের মোঃ রকি, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি হোসাইন শাকিল শাহাদাত, একতাই শক্তির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, নিরাপদ সড়ক আন্দোলন ইমতিয়াজ হোসেন, বিডি ক্লিনের মোসলেহ উদ্দিন মোল্লা, বন্ধু মহল ব্লাড ডোনার্স অফ বাংলাদেশ সাজিদুল ইসলাম রাফিসহ কুমিল্লা জেলার সকল সেচ্ছাসেবী সংগঠন সদস্যগন। মানববন্ধন শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম।সাংবাদিক হুমায়ুন কবির জীবন বলেন, ইতিহাস ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামের দিক থেকে কুমিল্লা জেলা হচ্ছে অন্যতম। বিভাগ হওয়ার মত সকল যোগ্যতা কুমিল্লার আছে তাই যত দ্রুত সম্ভব কুমিল্লা নামে বিভাগ দিতে হবে। কুমিল্লার সকল জনগণের একটাই দাবি কুমিল্লা বিভাগ।কুমিল্লার বিকল্প নেই। মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সকল নেতৃবৃন্দদের প্রাণের দাবি মেনে নেয়ার অনুরোধ করেন বক্তারা ।সমাজকর্মী গোলাম সামদানী বলেন : কুমিল্লা বিভাগ আমাদেরকে দিতে হবে। আমরা অন্য জেলার থেকে সব দিকে এগিয়ে। সময়ের দাবি এখন কুমিল্লা বিভাগ। কুমিল্লা বিভাগ আমাদের অধিকার। সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করতে জানি। বিভাগ না দিলে আমরা আরো কঠিন আন্দোলন গড়ে তুলবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর