1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ জন কুমিল্লায় ৬০ বিজিবির অভিযানে,সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের অভিযান, জরিমানা ২ জনকে সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, বাড়ছে জনদুর্ভোগ; ভোগান্তিতে ছয় উপজেলার মানুষ কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বক্তব্য দেয়ায় প্যানেল চেয়ারম্যানের উপর হামলা! যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামকরণ সড়ক জুড়ে!!  দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার: ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ জন

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ জন

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ মোট ১৮১ জনকে আটক করা হয়েছে। কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আওতায় কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ৬০ জনকে মুচলেকা গ্রহণপূর্বক পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। বিশেষ করে উঠতি বয়সের কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং পরিবার ও সমাজের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টিকে এ অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকদ্রব্যের অপব্যবহার, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম বলেন, “কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে আমাদের লক্ষ্য শুধু অপরাধীকে আইনের আওতায় আনা নয়, বরং বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।” তিনি আরও বলেন, “অভিযান পরিচালনার ক্ষেত্রে নিরীহ ও নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি ও মনিটরিং করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিটি অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।” কুমিল্লা জেলা পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর