1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

দশমী তিথিতে পূজা, অঞ্জলী ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

দশমী তিথিতে পূজা, অঞ্জলী ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব।

নিজস্ব প্রতিবেদক।। 

বিজয়া দশমী মানেই মাকে বিদায় জানানোর দিন। দশমী তিথিতে পূজা, অঞ্জলী ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।আমাদের প্রতিনিধি তাপস চন্দ্র সরকার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেক্স রিপোর্টে।জানা যায়- পূজোর শেষ দিনে দেবীকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান বিবাহিত নারীরা।তারই ধরাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২রা অক্টোবর) সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার প্রতিটি পূজামণ্ডপে মায়ের বিদায়বেলায় স্বামীর মঙ্গল চেয়ে একে অপরকে ললাটে বা ভাগ্যস্থানে সিঁদুর পরানোর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা।এদিকে, জেলা ঐক্য পরিষদ নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- শাদীয় দুর্গাপুজো বিজয়া দশমী, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করে শান্তি, সমৃদ্ধি আর সুখের জন্য। হিন্দু বিবাহিত নারীরা স্বামীর মঙ্গলার্থে একে অপরের কপালে সিঁদুর পরিয়ে রাঙিয়ে দিচ্ছেন।দশমীর আনুষ্ঠানিকতা পর দর্পণ বিসর্জন শেষে বেঁজে ওঠে দেবী দুর্গার বিদায়ের সুর। তিনি আরও বলেন- আশা করছি সমাজের সকল অসুর শক্তিকে বধ করে পৃথিবীতে মা বয়ে আনবে শান্তি। দুর্গাপুজো হলো অশুভের বিরুদ্ধে বিজয়ের উৎসব। প্রতি বছর বিজয়া দশমীতে দেবী দুর্গা তাঁর স্বামীর কাছে কৈলাশ পর্বতে শ্বশুর বাড়িতে ফিরে যান বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর