1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বক্তব্য দেয়ায় প্যানেল চেয়ারম্যানের উপর হামলা! যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামকরণ সড়ক জুড়ে!!  দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার: ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী গুরুর আদর্শ বুকে ধারণ করে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন।  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী কুমিল্লায় অনুষ্ঠিত হলো প্যারেন্টিং অ্যান্ড সীরাহ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে ও মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলে ধর্ম-মন্ত্রী কায়কোবাদ এমপি 
Cumillarkhobor, LEAD NEWS, অর্থনীতি, আইনশৃঙ্খলা ও প্রশাসন খবর, আন্তর্জাতিক, এমপি ও মন্ত্রী সংবাদ খবর, কুমিল্লা জেলা খবর, কুমিল্লা বিভাগ, কুমিল্লা-৩৫০০, গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশ, গণপূর্তমন্ত্রী, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, জীবনযাপন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা, তথ্য মন্ত্রী ও মন্ত্রণালয় বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি, দেশেও বিদেশের খবর, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রবাস নিউজ, প্রশাসনিক বিভাগ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের ৬৪ জেলা, বিদ্যুৎ ও জ্বালানি অধিদপ্তর খবর, বিনোদন, রাজনীতি, সড়ক ও জনপদ, সম্পাদকীয়, সর্বদলীয় জোট, সাক্ষাৎকার, সারাবাংলা দেশ, সোশ্যাল মিডিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামকরণ সড়ক জুড়ে!! 

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামকরণ সড়ক জুড়ে!! 

শিকাগোতে ‘বেগম খালেদা জিয়া ওয়ে’

হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজ।।

বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি এফ আর খানের স্মৃতি বিজড়িত এবং ‘শেখ মুজিব ওয়ে’ অধ্যুষিত শিকাগো সিটিতে উইলিস টাওয়ার ( সাবেক সিয়ার্স টাওয়ার) সংলগ্ন সড়কের অংশ বিশেষ এর নামকরণ করা হলো ‘মাদার অব ডেমক্র্যাসি বেগম খালেদা জিয়া ওয়ে’। গত রবিবার ২২ নভেম্বর ২০২৬,দুপুরে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই নামফলক উম্মোচন করেন শিকাগো সিটির অল্ডারম্যান (কাউন্সিলম্যান) গিলবার্ট ভিলেগাস। উল্লেখ্য, গিলবার্ট ভিলেগাস বেগম খালেদা জিয়ার অবদানকে বহুজাতিক এ বিশ্বে চিরস্মরণীয় করে রাখার অভিপ্রায়ে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন গত ২৩ সেপ্টেম্বর। সে অনুযায়ী, উইলিস টাওয়ারের পাদদেশে আপার ওয়েভার ড্রাইভের অংশবিশেষের নামকরণ হলো ‘মাদার অব ডেমক্র্যাসি বেগম খালেদা জিয়া ওয়ে’।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, তিনি তাঁর জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন—ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। আর সে কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো বিশ্বখ্যাত নগরীর বুকে তাঁর নামে সড়কের নামকরণ শুধু একজন মহান নেত্রীর প্রতি সম্মান নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক গৌরবের মুহূর্ত।গিয়াস বলেন, স্বৈরাচার এরশাদ-বিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনো আপস করেননি।বিশেষ অতিথি হিসেবে অপর বক্তা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বেগম খালেদা জিয়ার আদর্শ ও গণতন্ত্রের জন্য তাঁর আপসহীন সংগ্রাম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন।শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি; তাঁর রাজনীতির মূলমন্ত্র ছিল গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা।প্রসঙ্গত: উল্লেখ্য, শিকাগো সিটির ডাউন টাউনে ডেভন এভিনিউর অংশ বিশেষের নামকরণ ‘শেখ মুজিব ওয়ে’ করা হয়েছে ১৯৯৭ সালের ২৮ অক্টোবর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর