1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ার চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা ব্রাহ্মণপাড়ার চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। (২২ সেপ্টেম্বর) সোমবার সকালে মাদ্রাসার অধ্যক্ষের কার্য্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে পূর্নাঙ্গ গভর্ণিং বডি গঠন করা হয়। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও বালিনা ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম ব্যক্তি হিসেবে সৎ, যোগ্য, দক্ষ ও বিনয়ী মানুষ। তিনি সভাপতি নির্বাচন হওয়াতে আমরা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি তার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটবে। এবিষয়ে নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, আমি সততার সাথে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক দিকে উন্নয়ন করতে সবর্দা চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন করার লক্ষে আমি যে দায়িত্ব পেয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি। সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর