1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গুরুর আদর্শ বুকে ধারণ করে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন।  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী কুমিল্লায় অনুষ্ঠিত হলো প্যারেন্টিং অ্যান্ড সীরাহ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে ও মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলে ধর্ম-মন্ত্রী কায়কোবাদ এমপি  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ ছোটরা পশ্চিমপাড়া জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করলেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এইচজি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের গোলটেবিল বৈঠক
Cumillarkhobor, LEAD NEWS, আইনশৃঙ্খলা ও প্রশাসন খবর, আজ দেশজুড়ে, এমপি ও মন্ত্রী সংবাদ খবর, কুমিল্লা জেলা খবর, কুমিল্লা বিভাগ, কুমিল্লা সহ সারা বাংলাদেশ, কুমিল্লা-৩৫০০, গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশ, গণপূর্তমন্ত্রী, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, জাতীয়, জীবনযাপন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা, তথ্য মন্ত্রী ও মন্ত্রণালয় বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের ৬৪ জেলা, বিনোদন, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, রাষ্ট্রপতি, শিক্ষা, শিক্ষাঙ্গন, শুভেচ্ছা বাণী, সড়ক ও জনপদ, সর্বদলীয় জোট, সাক্ষাৎকার, সারাবাংলা দেশ, সেনাবাহিনী, সোশ্যাল মিডিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন;

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।

“সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ দিনে আমি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা, পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে-‘সবার আগে বাংলাদেশ নীতি’।সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাঁদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে।আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন−এটাই জাতির প্রত্যাশা।আমি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সকল সদস্য এবং তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর