1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গুরুর আদর্শ বুকে ধারণ করে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন।  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী কুমিল্লায় অনুষ্ঠিত হলো প্যারেন্টিং অ্যান্ড সীরাহ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে ও মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলে ধর্ম-মন্ত্রী কায়কোবাদ এমপি  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ ছোটরা পশ্চিমপাড়া জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করলেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এইচজি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের গোলটেবিল বৈঠক
Cumillarkhobor, LEAD NEWS, আইন-আদালত, আইনশৃঙ্খলা ও প্রশাসন খবর, আজ দেশজুড়ে, এমপি ও মন্ত্রী সংবাদ খবর, কুমিল্লা জেলা পুলিশ, কুমিল্লা সহ সারা বাংলাদেশ, কুমিল্লা-৩৫০০, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, জাতীয়, জীবনযাপন, তথ্য মন্ত্রী ও মন্ত্রণালয় বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী, নৌ-যান পরিবহন নদী ও সাগর, পুলিশ প্রধান আইজিপি, প্রধানমন্ত্রী, প্রশাসনিক বিভাগ বাংলাদেশ, বাংলাদেশ এস আর বি বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের ৬৪ জেলা, বিজিবি, রাজনীতি, রাষ্ট্রপতি, শুভেচ্ছা বাণী, সড়ক ও জনপদ, সর্বদলীয় জোট, সাক্ষাৎকার, সারাবাংলা দেশ, সেনাবাহিনী, সোশ্যাল মিডিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ রাষ্ট্রপতিকে তাঁদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিন বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা আমাদের রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
——————–
মোঃ: সর‌ওয়ার আলম
রাষ্ট্রপতির প্রেস সচিব

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর