1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, টাউন হলে নেতাকর্মীদের ঢল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন- ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল প্রথমবারের মতো কুমিল্লায় থামছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা!! জাপানের প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ স্ট্যাটাস বক্তব্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী কে নিয়ে….  কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ ২ জন নিহত!!  কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু!! ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল।

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু!!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Oplus_131072

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু!!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃ/ত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।দুই শিশু হলো- বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছেলে আবদুর রহমান (৪) ও তার ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের মো. জোবায়ের (৫)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই ভাই বাড়ির পাশেই একসঙ্গে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পুকুরের পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে বাড়ির নারীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে দ্রুত পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করেন।পরে তাদের দ্রুত বাগমারা বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃ/ত ঘোষণা করেন।একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে স্বজনদের আহাজারিতে হৃদ/য়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই প্রবাসী পরিবারের সন্তানদের এমন আকস্মিক মৃ/ত্যুতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর