1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক হিসেবে সবার অধিকার সমান- মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা! আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি

কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য

নিজস্ব প্রতিবেদক।। 

দ্বাদশ জাতীয় রোভার মুটের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা রোভারের আয়োজনে ৫ম ডে ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সহসভাপতি ও কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম চৌধুরী।ক্যাম্পে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ১৯ জন রোভার সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসা, উদ্ধারকৌশল এবং দূরত্ব ও পরিমাপ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শেখার সুযোগ পান।

প্রশিক্ষণের মধ্যে ছিল চোয়াল ও মাথার ব্যান্ডেজ, আর্ম স্লিং, কলার অ্যান্ড কাফ স্লিং, হিউম্যান ক্রাচ, পিক-এ-ব্যাক, ফায়ারম্যান লিফট অ্যান্ড ক্যারি, হাতের আসন ও দুই হাতের আসন ব্যবহার করে আহত ব্যক্তিকে বহনের কৌশল। এ ছাড়া দূরত্ব ও পরিমাপ নির্ণয়ে জ্যামিতিক পদ্ধতিতে এস্টিমেশন এবং থাম পদ্ধতির ব্যবহার শেখানো হয়।আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে রোভার সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা, দলগত চেতনা ও মানবসেবার মানসিকতা আরও বিকশিত হবে। পাশাপাশি জাতীয় রোভার মুটে অংশগ্রহণের প্রস্তুতিও আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর