
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা কাউছারকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।
ঘটনার পর তাঁকে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে,
কারা এর সঙ্গে জড়িত এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।