নিজস্ব প্রতিবেদক।।
দ্বাদশ জাতীয় রোভার মুটের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা রোভারের আয়োজনে ৫ম ডে ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সহসভাপতি ও কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম চৌধুরী।
ক্যাম্পে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ১৯ জন রোভার সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসা, উদ্ধারকৌশল এবং দূরত্ব ও পরিমাপ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শেখার সুযোগ পান।
প্রশিক্ষণের মধ্যে ছিল চোয়াল ও মাথার ব্যান্ডেজ, আর্ম স্লিং, কলার অ্যান্ড কাফ স্লিং, হিউম্যান ক্রাচ, পিক-এ-ব্যাক, ফায়ারম্যান লিফট অ্যান্ড ক্যারি, হাতের আসন ও দুই হাতের আসন ব্যবহার করে আহত ব্যক্তিকে বহনের কৌশল। এ ছাড়া দূরত্ব ও পরিমাপ নির্ণয়ে জ্যামিতিক পদ্ধতিতে এস্টিমেশন এবং থাম পদ্ধতির ব্যবহার শেখানো হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে রোভার সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা, দলগত চেতনা ও মানবসেবার মানসিকতা আরও বিকশিত হবে। পাশাপাশি জাতীয় রোভার মুটে অংশগ্রহণের প্রস্তুতিও আরও জোরদার হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679