1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই এলাকায় বাজেবাহেরচরের ২ডা/কা/ত আটক; পালিয়েছে বাকিরা! কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ;

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ;

ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির দ্রুত বিকাশ, ইন্টারনেটের সর্বব্যাপী ব্যবহার এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমকে যেমন সহজ ও গতিশীল করেছে, তেমনি অপরাধ সংঘটনের ক্ষেত্রেও নতুন মাত্রা যুক্ত করেছে। এখন অপরাধীরা শুধু প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করছে না; বরং প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে সংঘবদ্ধভাবে অপরাধ পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ফিশিং, ভুয়া ওয়েবসাইট, পরিচয় জালিয়াতি ও প্রতারণামূলক লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এবং আর্থিক হিসাবের নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করা হচ্ছে।ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমের শুভ সূচনা হয়। “Safer Cyberspace for Digital Bangladesh: Enhancing National & Regional Digital Investigation Capability of Bangladesh Police” শীর্ষক প্রকল্পের আওতায় Korea International Cooperation Agency ( KOICA)-এর সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।এ উপলক্ষে অদ্য ১৪/১০/২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় মেট্রোপলিটন পুলিশ লাইন্স, দামপাড়া, চট্টগ্রামে এ আয়োজিত সাইবার পুলিশ সেন্টার, চট্টগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত H.E. Mr. Kim Ji-joon ও জনাব সাঈদ আল নোমান, এমপি, চট্টগ্রাম-১০; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলী হোসেন ফকির বিপিএম, ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), বাংলাদেশ পুলিশ । বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরদার নুরুল আমিন বিপিএম, অ্যাডিশনাল আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স এবং KOICA এর Country Director জনাব Jihoon Kim ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, অ্যাডিশনাল আইজিপি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।   বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে KOICA-এর সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্প ভবিষ্যতে দেশের নাগরিকদের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর